ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

চারশত মেধাবী শিক্ষার্থীকে এককালীন ও মাসিক বৃত্তি দিচ্ছে ব্র্যাক

আর্থিক সংকটের কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন বাধাগ্রস্ত না হয়, সেই লক্ষ্যে ৪০০ জন মেধাবী শিক্ষার্থীকে এককালীন ও মাসিক বৃত্তি প্রদান করছে ব্র্যাক। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এই বৃত্তি দেওয়া হচ্ছে।

‘মেধাবিকাশ সংযোগ ২০২৬: মেধার আলোয় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে এই বৃত্তির ঘোষণা দেওয়া হয়। সাভারের ব্র্যাক সিডিএমে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা জানান, ব্র্যাক সেই সব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে যাদের পারিবারিক মাসিক আয় ২০ হাজার টাকার নিচে।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্‌ এবং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অভিবাসন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এসময় ব্র্যাকের চিফ পিপল অ্যান্ড কালচার অফিসার মৌটুসী কবীরসহ শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী এবং মেধাবিকাশ উদ্যোগের ২০ জন অ্যালামনাই উপস্থিত ছিলেন।

আসিফ সালেহ্ বলেন, পৃথিবীটা সবার জন্য সমান নয়। যে সুযোগ নিয়ে জন্মায়, তার পথ মসৃণ; আর যে বঞ্চিত, তার পথে বাধা প্রতিটি পদে। ব্র্যাক সেই বাধার মুখে দাঁড়িয়ে মানুষের হাতে হাতিয়ার তুলে দেয়, শুধু টিকে থাকার জন্য নয়, নিজের শর্তে এগিয়ে যাওয়ার জন্য। তিনি নতুন বৃত্তিপ্রাপ্তদের প্রতি আহ্বান জানান, তারা যেন ভবিষ্যতে সহমর্মী হয়ে অন্য বঞ্চিতদের পাশে দাঁড়ান।

সাফি রহমান খান জানান, শুরুতে ১৫০ জনকে বৃত্তি দেওয়া হলেও বর্তমানে এটি ৪০০ জনে উন্নীত হয়েছে এবং তাদের লক্ষ্য এটিকে ১ হাজার ২০০ জনের কাছাকাছি নিয়ে যাওয়া। তিনি তরুণদের মেধা, পরিশ্রম ও ত্যাগের গুরুত্ব তুলে ধরেন। এ বছর মেধাবিকাশ বৃত্তির জন্য ৬ হাজার ১৬১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন, যার মধ্য থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৪০০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উচ্চশিক্ষায় বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন অধ্যায়

চারশত মেধাবী শিক্ষার্থীকে এককালীন ও মাসিক বৃত্তি দিচ্ছে ব্র্যাক

আপডেট সময় : ০৮:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬