ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

সিগারেটের সর্বনিম্ন দাম ১৭ ও সর্বোচ্চ ৩৫ টাকা করার প্রস্তাব জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের

আসন্ন ২০২৬-২৭ অর্থবছর থেকে প্রতি শলাকা সিগারেটের খুচরা মূল্য সর্বনিম্ন ১৭ টাকা এবং সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং ইউনাইটেড ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জনস্বাস্থ্য রক্ষায় তামাকের ওপর উচ্চহারে কর আরোপের এই প্রস্তাব দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে চারটি স্তরে সিগারেটের মূল্য নির্ধারণের একটি সুনির্দিষ্ট কাঠামো তুলে ধরা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রিমিয়াম স্তরের প্রতি শলাকা সিগারেটের দাম ৩৫ টাকা, উচ্চ স্তরে ২৫ টাকা ৪৫ পয়সা এবং মধ্যম ও নিম্ন স্তরে ১৭ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে তামাক ব্যবহারের হার কমানোর পাশাপাশি সরকারের রাজস্ব আয় প্রায় ৮৫ হাজার কোটি টাকায় উন্নীত করা সম্ভব হবে বলে বিশেষজ্ঞরা জানান।

বিশেষজ্ঞরা বলছেন, সিগারেটের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হলে প্রায় পাঁচ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপায়ী ধূমপান ছাড়তে উৎসাহিত হবে এবং প্রায় পৌনে চার লাখ তরুণ ধূমপানে নিরূৎসাহিত হবে। দীর্ঘমেয়াদে এই পদক্ষেপ কয়েক লাখ মানুষের অকাল মৃত্যু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উচ্চশিক্ষায় বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন অধ্যায়

সিগারেটের সর্বনিম্ন দাম ১৭ ও সর্বোচ্চ ৩৫ টাকা করার প্রস্তাব জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের

আপডেট সময় : ০৮:২০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬