দেশের নৌপথগুলোতে চলাচলকারী স্পিডবোটের যাত্রীভাড়া কিলোমিটার প্রতি এবং রুটভিত্তিক পুনর্নির্ধারণ করেছে সরকার। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা অনুযায়ী এই নতুন ভাড়া অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, শান্ত নৌপথে প্রথম ১০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটার ভাড়া ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ১০ কিলোমিটারের জন্য ভাড়া হবে ১০ টাকা ৮০ পয়সা এবং এর পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য ভাড়া ৮ টাকা ৬৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে অশান্ত নৌপথে যাতায়াতের ক্ষেত্রে প্রথম ১০ কিলোমিটারের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ টাকা এবং পরবর্তী দূরত্বের জন্য ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া দেশের গুরুত্বপূর্ণ নৌবন্দর যেমন—আরিচা, নাজিরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, আশুগঞ্জ-ভৈরব, বাঘাবাড়ী ও চট্টগ্রাম সংশ্লিষ্ট ৪৪টি রুটের ভাড়ায় পরিবর্তন আনা হয়েছে। রুটভেদে যাত্রীপ্রতি সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ৬০ টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 



















