ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

বাংলাদেশে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা অনুদান দিচ্ছে সিনোভ্যাক

দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং টিকাদান কর্মসূচিকে (ইপিআই) আরও গতিশীল করতে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান দিচ্ছে চীনা বায়োটেক প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন। সরকারের চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহযোগী হিসেবে এই সহায়তা প্রদান করছে প্রতিষ্ঠানটি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই টিকা আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভ্যাকসিন গ্রহণ করবেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদক সেবনে যুবকের এক বছরের কারাদণ্ড

বাংলাদেশে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা অনুদান দিচ্ছে সিনোভ্যাক

আপডেট সময় : ০৮:১৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬