ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ঈদ সামনে রেখে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-দোকানপাট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের মার্কেট, শপিংমল, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময় বাড়িয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ পর্যন্ত এসব প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি এই তথ্য জানিয়েছে। ঈদকে কেন্দ্র করে ক্রেতা-সমাগম ও কেনাকাটার চাপ বিবেচনায় নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময় বাড়ানোর জন্য সমিতির পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সময় বাড়ানোর বিষয়টি অনুমোদন দিয়েছে।

সমিতি জানিয়েছে, এই সিদ্ধান্ত ঈদ পর্যন্ত কার্যকর থাকবে। তবে বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে অপ্রয়োজনীয় আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, ঈদ উপলক্ষে কেনাকাটার মৌসুমে সময় বাড়ানোর এ সিদ্ধান্তে ক্রেতা ও বিক্রেতা—উভয় পক্ষই উপকৃত হবে এবং ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উচ্চশিক্ষায় বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন অধ্যায়

ঈদ সামনে রেখে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-দোকানপাট

আপডেট সময় : ০৭:১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬