ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

স্বপ্নপূরণে ব্র্যাকের পাশে ৪০০ মেধাবী শিক্ষার্থী: উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা প্রদান

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে সারা দেশ থেকে আগত ৪০০ মেধাবী শিক্ষার্থীকে এককালীন ও মাসিক বৃত্তি প্রদান করেছে ব্র্যাক। ‘মেধাবিকাশ সংযোগ’ শীর্ষক এক বিশেষ আয়োজনে এসব শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়, যাদের পারিবারিক মাসিক আয় ২০ হাজার টাকার নিচে। ব্র্যাকের এই উদ্যোগের লক্ষ্য, আর্থিক অসঙ্গতির কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা যেন বাধাগ্রস্ত না হয়।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য ৬ হাজার ১৬১ জন শিক্ষার্থী মেধাবিকাশ বৃত্তির জন্য আবেদন করেছিলেন। নিবিড় যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সেখান থেকে ৪০০ জনকে নির্বাচিত করা হয়েছে। এই আয়োজনে ৮০ জন বর্তমান শিক্ষার্থী এবং ২০ জন প্রাক্তন অ্যালামনাই অংশ নেন, যেখানে তারা নিজেদের ভবিষ্যৎ গড়ার গল্প এবং উচ্চশিক্ষার পথে প্রথম পদক্ষেপ নেওয়ার অভিজ্ঞতা বিনিময় করেন।

অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, পৃথিবী সবার জন্য সমান সুযোগ নিয়ে আসে না। যারা বঞ্চিত, তাদের পথে পদে পদে বাধা। ব্র্যাক সেই বাধা অতিক্রম করে শিক্ষার্থীদের শুধু টিকে থাকার জন্য নয়, বরং নিজেদের শর্তে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। তিনি নতুন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, ভবিষ্যতে তারাও যেন সহমর্মী হয়ে অন্য বঞ্চিতদের পাশে দাঁড়ান।

ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অভিবাসন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান জানান, শুরুতে ১৫০ জনকে বৃত্তি প্রদান করা হলেও, বর্তমানে এই সংখ্যা ৪০০ জনে উন্নীত হয়েছে। তিনি একটি মানবিক পৃথিবী গড়ার জন্য প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে মানবিক হওয়ার ওপর জোর দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উচ্চশিক্ষায় বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন অধ্যায়

স্বপ্নপূরণে ব্র্যাকের পাশে ৪০০ মেধাবী শিক্ষার্থী: উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা প্রদান

আপডেট সময় : ০৭:১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬