ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

নাট্যজন আতাউর রহমানকে শেষ বিদায়: অশ্রুসিক্ত নয়নে শ্রদ্ধা জানাল সর্বস্তরের মানুষ

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানকে শেষ বিদায় জানালো বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ আনা হলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দুপুর থেকেই প্রিয় এই নাট্যজনকে শেষবার দেখতে শহীদ মিনার প্রাঙ্গণে ভিড় জমান দেশের বরেণ্য নাট্যকার, অভিনয়শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা।

শহীদ মিনারে আতাউর রহমানের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় নাগরিক নাট্য সম্প্রদায়, ছায়ানট, উদীচী শিল্পীগোষ্ঠী, গ্রুপ থিয়েটার ফেডারেশন, ঢাকা থিয়েটারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এসময় স্মৃতিচারণ করতে গিয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, আতাউর রহমান ছিলেন আগাগোড়া একজন শিল্পী এবং অত্যন্ত সৃষ্টিশীল মানুষ। শিল্পই ছিল তার একমাত্র ধ্যান-জ্ঞান। নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, তার হাত ধরেই অনেকে নাট্যজগতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, তিনি তার কর্মের মাধ্যমে আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন।

এর আগে মগবাজারের ইস্পাহানী সেঞ্চুরি আর্কেড সংলগ্ন মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে বনানী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান নাট্যজন। মঞ্চ নাটক নির্দেশনা, অভিনয় ও লেখালেখির মাধ্যমে তিনি কয়েক দশক ধরে বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উচ্চশিক্ষায় বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন অধ্যায়

নাট্যজন আতাউর রহমানকে শেষ বিদায়: অশ্রুসিক্ত নয়নে শ্রদ্ধা জানাল সর্বস্তরের মানুষ

আপডেট সময় : ০৬:০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬