ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট ২৯

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একটি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম ও নিউমোনিয়ার মতো উপসর্গ নিয়ে এ পর্যন্ত ২৯টি শিশুর প্রাণহানি ঘটলো।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ময়মনসিংহের মুক্তাগাছা থেকে আসা ৭ মাস বয়সী এক ছেলে শিশু গত ১০ মে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার বিকেলে তার মৃত্যু হয়। হামের উপসর্গের পাশাপাশি শিশুটি নিউমোনিয়াতেও ভুগছিল।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে মোট ৯৬ জন শিশু বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদক সেবনে যুবকের এক বছরের কারাদণ্ড

ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট ২৯

আপডেট সময় : ১০:৩৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬