ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে বিমান ধাক্কায় নিহত পথচারী, ইঞ্জিনে আগুন

যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রানওয়েতে ঢুকে পড়া এক পথচারীকে উড্ডয়নরত একটি বিমানের ধাক্কায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনার পর বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায় এবং তাৎক্ষণিকভাবে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ডেনভার থেকে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে রওনা হওয়া ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের বিমানটি স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ১৯ মিনিটে উড্ডয়নের সময় রানওয়েতে থাকা এক ব্যক্তিকে ধাক্কা দেয়। বিমানবন্দর মুখপাত্র জানান, নিহত ব্যক্তি নিরাপত্তা বেষ্টনী টপকে বিমানবন্দরে প্রবেশ করেছিলেন এবং প্রবেশের মাত্র দুই মিনিটের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। তিনি বিমানবন্দরের কোনো কর্মী ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে না।

ফ্রন্টিয়ার এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার ফলে বিমানের কেবিনে ধোঁয়া দেখা দেওয়ায় পাইলট উড্ডয়ন বাতিল করেন। তবে ধোঁয়ার সঙ্গে সংঘর্ষের সরাসরি সম্পর্ক ছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় বিমানটিতে থাকা ১২ জন যাত্রী সামান্য আহত হয়েছেন এবং তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, নিহত ব্যক্তি নিরাপত্তা বেষ্টনী টপকে রানওয়েতে প্রবেশ করেছিলেন। তিনি সতর্ক করে বলেন, কোনো অবস্থাতেই বিমানবন্দরের রানওয়েতে প্রবেশ করা উচিত নয়। বিমানটিতে মোট ২২৪ জন যাত্রী এবং সাতজন ক্রু সদস্য ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি স্থাপনা থেকে শেখ পরিবারের নাম অপসারণে বিলম্ব: সিনেট থেকে ছাত্র প্রতিনিধিদের ওয়াকআউট

যুক্তরাষ্ট্রে বিমান ধাক্কায় নিহত পথচারী, ইঞ্জিনে আগুন

আপডেট সময় : ০৯:৪০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬