ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

দেশের আট অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোতে সতর্কবার্তা

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার (১০ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে, শনিবার রাতে দেওয়া ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কিছু এলাকায় বিদ্যুৎ চমকানোরও আশঙ্কা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মদ পান করে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ দুই বন্ধুর বিরুদ্ধে, একজন আটক

দেশের আট অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোতে সতর্কবার্তা

আপডেট সময় : ০৮:৩৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬