ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

দীর্ঘ বিরতির পর নতুন রোমান্টিক সিনেমা নিয়ে ফিরছেন দেবাশীষ বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা দেবাশীষ বিশ্বাস দীর্ঘ পাঁচ বছর পর নতুন সিনেমা নির্মাণে হাত দিয়েছেন। ‘দু’জনে’ শিরোনামের এই রোমান্টিক চলচ্চিত্রে জুটি হিসেবে অভিনয় করবেন চিত্রনায়িকা মিস্টি জান্নাত ও জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। প্রখ্যাত চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবুর গল্প ও সংলাপে নির্মিতব্য এই সিনেমাটি নিয়ে নির্মাতা বেশ আশাবাদী।

নির্মাতা জানান, এটি একটি সাধারণ কিন্তু স্বচ্ছ ভালোবাসার গল্পের সিনেমা। যেখানে নায়ক-নায়িকার দেখা হওয়া থেকে শুরু করে তাদের প্রেমের জার্নি, বিরহ এবং নানা নাটকীয় মোড় ফুটিয়ে তোলা হবে। প্রচলিত গল্পের বাইরে এতে এমন একটি টুইস্ট থাকবে যা দর্শকদের বিস্মিত করবে। সিনেমাটি মূলত একটি সুন্দর ও স্বচ্ছ ভালোবাসার প্রতিফলন হিসেবে পর্দায় আসবে।

ইতিমধ্যেই সিনেমার একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে, যেখানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল। আগামী ঈদে সিনেমার প্রথম ঝলক প্রকাশের পরিকল্পনা রয়েছে এবং মূল শুটিং ঈদের পর শুরু হবে। নির্মাতা দেবাশীষ বিশ্বাস ২০২৭ সালের ভালোবাসা দিবস বা পহেলা ফাল্গুনে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণহানি ও শিশুহত্যার ঘটনায় বিচার দাবি

দীর্ঘ বিরতির পর নতুন রোমান্টিক সিনেমা নিয়ে ফিরছেন দেবাশীষ বিশ্বাস

আপডেট সময় : ০৯:৩৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬