ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের নথিপত্র সরানোর চেষ্টা, দুই কর্মচারী আটক

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের গুরুত্বপূর্ণ প্রশাসনিক নথিপত্র গোপনে সরিয়ে নেওয়ার সময় হাতেনাতে দুই কর্মচারীকে আটক করেছে স্থানীয় জনতা। হাসপাতালের স্টোররুমে কেনাকাটা সংক্রান্ত দুর্নীতির প্রমাণ নষ্ট করতেই এই নথিপত্রগুলো বাইরে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। আটকদের মধ্যে একজন বর্তমান স্টোরকিপার এবং অন্যজন সদ্য বদলি হওয়া সাবেক স্টোরকিপার।

ঘটনার খবর পেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নথিপত্রগুলো উদ্ধার করেন। তিনি জানান, সরকারি নথিপত্র বিনা অনুমতিতে বাইরে নেওয়া গুরুতর অপরাধ। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং দায়িত্বে অবহেলার জন্য শোকজ করা হয়েছে।

হাসপাতালের অন্যান্য কর্মচারীদের দাবি, সঠিক তদন্ত করলে কেনাকাটা ও চিকিৎসা সরঞ্জাম সংগ্রহে বড় ধরনের অনিয়ম বেরিয়ে আসবে। বর্তমানে বিষয়টি খতিয়ে দেখতে হাসপাতাল কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্তের প্রস্তুতি নিচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণহানি ও শিশুহত্যার ঘটনায় বিচার দাবি

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের নথিপত্র সরানোর চেষ্টা, দুই কর্মচারী আটক

আপডেট সময় : ০৯:৩৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬