ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

বরিশালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, বিভাগে মোট ৩১

বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে বরিশাল বিভাগে এ পর্যন্ত হামের উপসর্গজনিত কারণে মোট ৩১ জন শিশুর মৃত্যু হলো। মৃতদের মধ্যে তিনজনের হাম নিশ্চিত হলেও, বাকি ২৮ জন হামে আক্রান্ত সন্দেহে মারা গেছে।

সম্প্রতি মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন পটুয়াখালী সদরের ১০ মাস বয়সী মোহাম্মাদউল্লাহ এবং অপরজন একই জেলার ৭ মাস বয়সী আয়শা। তারা দুজনই শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বরিশাল বিভাগে ৪ হাজার ৫৫ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা গ্রহণ করেছেন। এর মধ্যে ৩ হাজার ৫৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৩ জন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যাত্রী আহত, টাকা লুট

বরিশালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, বিভাগে মোট ৩১

আপডেট সময় : ০৪:০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬