ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

সিলেটে বিএনপি নেতার গাড়ি থামিয়ে ৫০ লাখ টাকা ছিনতাই

সিলেটের দক্ষিণ সুরমায় প্রাইভেটকার থামিয়ে মহানগর বিএনপির সভাপতি ও ব্যবসায়ী নাসিম হোসাইনের ৫০ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী নাসিম হোসাইন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর বিভাগীয় ডিস্ট্রিবিউটর। শুক্রবার সকালে মোগলাবাজার থানার পারাইরচক এলাকায় এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বিকাশের কর্মকর্তারা ব্যবসায়িক লেনদেনের টাকা নিয়ে একটি প্রাইভেটকারে করে ফেঞ্চুগঞ্জ এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলে আসা ৮-৯ জনের একটি সশস্ত্র ছিনতাইকারী দল গাড়িটির গতিরোধ করে। তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং সাথে থাকা বিপুল পরিমাণ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়িক প্রয়োজনে এই টাকা সাথে রাখা হয়েছিল বলে জানানো হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) জানিয়েছে, ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারত-পাকিস্তান সংঘাতে বেইজিংয়ের সরাসরি সহায়তার স্বীকারোক্তি চীনা প্রকৌশলীদের

সিলেটে বিএনপি নেতার গাড়ি থামিয়ে ৫০ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় : ০২:০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬