রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ১২ মামলার আসামি দুর্ধর্ষ ছিনতাইকারী হৃদয়কে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় মোহাম্মদপুরের শহীদ ফাইয়াজ চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ মোট ১২টি মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। এছাড়াও, তার বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
রিপোর্টারের নাম 





















