ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ, ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে কেন্দ্রীয় সংসদ। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শোকজ প্রাপ্ত নেতারা হলেন— জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা, সদস্য মো. জাহিদ হাসান এবং মো. এস এম তানিম হাসান। কেন্দ্রীয় সংসদের দফতর শাখা থেকে জানানো হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য কেন তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অভিযুক্ত তিন নেতাকে নির্ধারিত সময়ের মধ্যে সশরীরে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে তাদের আচরণের ব্যাখ্যা পেশ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ থেকে বিদায়ের গ্লানি নিয়ে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার কোচ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ, ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ

আপডেট সময় : ০৩:০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬