ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

অনিক হত্যাচেষ্টা মামলায় আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিক কুমার দাস হত্যাচেষ্টা মামলায় তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ. রিপন হোসেনের আদালত এই আদেশ দেন।

এর আগে একই মামলায় আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ড আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলা ও গুলির ঘটনায় আফজাল নাছেরের নাম এসেছে। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা উদঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মামলার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে মহানগর দায়রা জজ কোর্টের সামনে আসলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত গুলিতে আহত হন অনিক। তাকে প্রথমে ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয় এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনের পর কিছুটা সুস্থ হলে তিনি হাসপাতাল ত্যাগ করেন। ওই ঘটনায় গত ২১ নভেম্বর কোতোয়ালি থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কারাবন্দি সাংবাদিকদের মুক্তি ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

অনিক হত্যাচেষ্টা মামলায় আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় : ০৫:৪১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬