ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

অনলাইন জুয়ার ‘গডফাদার’ আখতারুজ্জামান ফিলসন গ্রেফতার

অনলাইন জুয়ার এজেন্ট এবং সাইবার সুরক্ষা আইনের একাধিক মামলার পলাতক আসামি আখতারুজ্জামান ফিলসনকে (৪৭) গ্রেফতার করেছে মেহেরপুরের জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি মেহেরপুরে অনলাইন জুয়ার ‘গডফাদার’ হিসেবে পরিচিত। শুক্রবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ফিলসনের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আখতারুজ্জামান ফিলসনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের দুটি এবং একটি রাজনৈতিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং আন্তর্জাতিক অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশে-বিদেশে অর্থ পাচার, বিকাশ, নগদ, রকেট ও উপায় অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন এবং ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপে সাধারণ মানুষকে অনলাইন জুয়ার ফাঁদে ফেলতেন।

এর আগে, একই মামলার আরেক আসামি জামান উদ্দিন ওরফে জামান মাস্টারকে গ্রেফতার করা হয়েছিল। সে সময় ফিলসন পুলিশের অভিযান থেকে বাঁচতে আত্মগোপনে গিয়েছিলেন। তবে আত্মগোপনে থেকেও তিনি অনলাইন জুয়া ও মানি লন্ডারিংয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। মোবাইল ফোন দুটির ফরেনসিক পরীক্ষা শেষে অনলাইন জুয়া পরিচালনা বা মানি লন্ডারিংয়ের তথ্য-প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে নতুন মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলার সূচি: টিভিতে আজ ফ্রান্স-সুইডেন দ্বৈরথ ও নারী বিশ্বকাপের লড়াই

অনলাইন জুয়ার ‘গডফাদার’ আখতারুজ্জামান ফিলসন গ্রেফতার

আপডেট সময় : ০৬:৪৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬