ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সিঁধ কেটে চুরি করতে ঢুকে পিটুনিতে এক চোর নিহত, ৩.৫ লাখ টাকা ও সাড়ে ৮ ভরি স্বর্ণ লুট

বগুড়ার শিবগঞ্জে একটি বাড়িতে সিঁধ কেটে ঢুকে পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে চুরি করতে আসা সেলিম মিয়া (৩২) নামে এক চোরকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। এ ঘটনায় অন্য দুই চোর নগদ সাড়ে তিন লাখ টাকা ও সাড়ে আট ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) গভীর রাতে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে তিন চোরের একটি দল সিঁধ কেটে গোপাল চন্দ্রের বাড়িতে প্রবেশ করে। বাড়ির সদস্যরা টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে সেলিম মিয়াকে আটক করেন। অন্য দুই চোর পালিয়ে যায়। এ সময় উত্তেজিত গ্রামবাসীরা সেলিম মিয়াকে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য সুমন সাহার স্ত্রী পূর্ণিমা সাহা জানান, চোরেরা ঘরে ঢুকে তাকে ও তার সন্তানকে চাকু ধরে জিম্মি করে এবং নগদ সাড়ে তিন লাখ টাকা, সাড়ে আট ভরি স্বর্ণালংকার ও গয়না নিয়ে যায়। চোরেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা চিৎকার দেন এবং তার ভাসুর এক চোরকে ধরার চেষ্টা করেন।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানিয়েছেন, এ ঘটনায় চুরি ও হত্যার বিষয়ে পৃথক মামলা হবে। বর্তমানে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিবার হত্যা মামলা দায়ের করলে তদন্ত সাপেক্ষে তা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

সিঁধ কেটে চুরি করতে ঢুকে পিটুনিতে এক চোর নিহত, ৩.৫ লাখ টাকা ও সাড়ে ৮ ভরি স্বর্ণ লুট

আপডেট সময় : ০৫:৩৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬