ঢাকা ০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

দুর্যোগ মোকাবিলায় তেজগাঁও বিমানবন্দরে তৈরি হচ্ছে বিশেষায়িত লজিস্টিক হাব

রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর এলাকায় একটি আধুনিক মানবিক সহায়তা কেন্দ্র (এইচএসএ) বা বিশেষায়িত লজিস্টিক হাব স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। মূলত ভূমিকম্পসহ যেকোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের পর দেশি-বিদেশি ত্রাণ সহায়তা দ্রুত গ্রহণ, সংরক্ষণ এবং তা সুশৃঙ্খলভাবে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই লজিস্টিক হাব নির্মাণের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় জমি নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সহায়তার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া অবকাঠামো নির্মাণের বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত সচিবকেও অবহিত করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আকস্মিক কোনো বড় বিপর্যয়ে উদ্ধার অভিযান পরিচালনা এবং ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত করতে এ ধরনের ওয়্যারহাউস অত্যন্ত জরুরি। বর্তমানে দেশে পর্যাপ্ত লজিস্টিক হাব না থাকায় রেড ক্রিসেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পাঠানো সহায়তা দ্রুত বণ্টন করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তেজগাঁওয়ের এই কেন্দ্রটি বাস্তবায়িত হলে ত্রাণ ব্যবস্থাপনা আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার রায় আজ

দুর্যোগ মোকাবিলায় তেজগাঁও বিমানবন্দরে তৈরি হচ্ছে বিশেষায়িত লজিস্টিক হাব

আপডেট সময় : ১১:২৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬