সংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি ও বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোর ও মাগুরার তিন শীর্ষ যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে তাদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ পাচারের সঙ্গে সম্পৃক্ততার খবর প্রকাশিত হওয়ার পর এই সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হলো।
শোকজ পাওয়া নেতারা হলেন—মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা এবং শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের গুরুতর অভিযোগ দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।
নোটিশে অভিযুক্ত নেতাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, অভিযোগের বিষয়ে তদন্ত শেষে সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযুক্ত এক নেতা দাবি করেছেন, প্রকাশিত সংবাদগুলো ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
রিপোর্টারের নাম 

























