ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের একটি নির্বাচনী পোস্টার শেয়ার করে তিনি এই ঘোষণা দেন।
নির্বাচনী ঘোষণায় নীলা ইসরাফিল বলেন, সাধারণ মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণা থেকেই তিনি মেয়র পদে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ার অঙ্গীকার করেন এবং এই লক্ষ্য বাস্তবায়নে নগরবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটিকে একটি সুশৃঙ্খল, স্বচ্ছ ও উন্নত নগরী হিসেবে গড়ে তুলবেন। একইসঙ্গে তিনি এই নগরীকে নির্দিষ্ট আদর্শের ভিত্তিতে পরিচালনা করার এবং একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
রিপোর্টারের নাম 

























