ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

রাজশাহীতে টেন্ডার বাক্স ছিনতাই: যুবদলের দুই নেতা বহিষ্কার

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কার্যালয়ে দরপত্র জমা দেওয়ার বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন—রাজশাহী মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক মো. ধলু এবং ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, আরডিএ ভবনে পুলিশি পাহারার মধ্যেই একদল যুবক অতর্কিতে ঢুকে নিলামের দরপত্র বাক্সটি ছিনিয়ে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় যুবদলের পক্ষ থেকে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে সন্তোষজনক জবাব না পাওয়ায় এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয় মহানগর যুবদল। আরডিএ কর্তৃপক্ষ জানিয়েছে, পরিত্যক্ত মালামাল বিক্রির নিলাম প্রক্রিয়াকে কেন্দ্র করে এই বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় এবং এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, কয়েক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রাজশাহীতে টেন্ডার বাক্স ছিনতাই: যুবদলের দুই নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৩:৫১:১০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬