ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দুটি আসনে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর আসনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রার্থী সৈকত পাঁজা জয়ী হয়েছেন। তিনি তৃণমূল কংগ্রেসের সিদ্দিকুল্লা চৌধুরীকে ১৪,৭৯৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। সৈকত পাঁজা পেয়েছেন ৯৬,৫৫৯ ভোট।
অন্যদিকে, মুর্শিদাবাদের ভগবানগোলা আসনে বিজয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের রেয়াত হোসেন সরকার। তিনি সিপিআই(এম)-এর মহামুদল হাসানকে ৫৬,৪০৬ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে মোট এক লক্ষ পাঁচ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন।
রিপোর্টারের নাম 



















