নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে র্যাব-১৪। গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ভুক্তভোগী শিশুটি ওই শিক্ষকের পরিচালিত একটি কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
মামলা সূত্রে জানা গেছে, শিশুটির শারীরিক পরিবর্তন দেখে তার মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপরই ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে ছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
রিপোর্টারের নাম 

























