ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

নারায়ণগঞ্জে র‍্যাব সদস্যদের ওপর হামলা: অস্ত্র ও মাদকসহ আটক ১৩

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন র‍্যাব-১১ এর তিন সদস্য। এই ঘটনার প্রেক্ষিতে পরিচালিত এক সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ ১৩ সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযানের বিস্তারিত জানানো হয়।

র‍্যাব জানায়, মঙ্গলবার দুপুরে বোয়ালিয়া খাল এলাকায় মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহকালে সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিন জন সদস্য গুরুতর আহত হন। পরবর্তীতে রাতভর অভিযানে সোহেল রানা ও আব্দুর রাজ্জাকসহ চক্রের ১৩ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়।

আটককৃতদের আস্তানা থেকে ৬ রাউন্ড পিস্তলের গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র যেমন—ছুরি, কুড়াল, রামদা ও চাপাতি উদ্ধার করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে ৪টি সিসি ক্যামেরা, ১টি ড্রোন, নগদ ১১ লাখ ৬৪ হাজার টাকা, ২৩৫ কেজি গাঁজা এবং ১১ হাজার পিস ইয়াবা। আটককৃতদের বিরুদ্ধে ফতুল্লা থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইপিএলের মেগা ফাইনাল আহমেদাবাদে, চূড়ান্ত সূচি ঘোষণা করল বিসিসিআই

নারায়ণগঞ্জে র‍্যাব সদস্যদের ওপর হামলা: অস্ত্র ও মাদকসহ আটক ১৩

আপডেট সময় : ০৩:৪৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬