ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ড

রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালে আনন্দ সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে। হঠাৎ চলন্ত গাড়িতে আগুন ধরে যাওয়ায় আশপাশের পথচারী ও যাত্রীদের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই চলন্ত গাড়িটিতে আগুনের সূত্রপাত হয়েছিল। তবে এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে মাইক্রোবাসটির অধিকাংশ অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে ফায়ার সার্ভিস ও পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন: বকশীগঞ্জে মানববন্ধন, স্থায়ী সমাধানের দাবি

রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ড

আপডেট সময় : ০৩:৪৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬