ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

খেলার মাঠে আর মেলার অনুমতি নয়, ডিসিদের কড়া নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর

দেশের কোনো স্টেডিয়াম বা খেলার মাঠে এখন থেকে আর কোনো মেলার আয়োজন করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সারা দেশের জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন সময় খেলার মাঠ মেলা আয়োজনের জন্য বরাদ্দ দেওয়া হলেও এখন থেকে আর সেই সুযোগ দেওয়া হবে না। মাঠের পরিবেশ রক্ষা এবং খেলোয়াড়দের অনুশীলনের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি সিটি করপোরেশনের কোনো মাঠে হকার পুনর্বাসনের পরিকল্পনা থাকলেও খেলার উপযোগী মাঠগুলো যাতে নষ্ট না হয়, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নজরদারি রাখা হবে।

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে সারা দেশের জেলা স্টেডিয়াম, ক্রীড়া কমপ্লেক্স এবং সুইমিং কমপ্লেক্সগুলো সংস্কারের একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত খেলাধুলা এবং মাঠের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে একটি গুণগত পরিবর্তন আসবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন: বকশীগঞ্জে মানববন্ধন, স্থায়ী সমাধানের দাবি

খেলার মাঠে আর মেলার অনুমতি নয়, ডিসিদের কড়া নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০৩:৪৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬