আগামী ১৬ ও ২৫ মে দুই জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে এই তথ্য নিশ্চিত করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী পরিদর্শন করবেন।
মন্ত্রীর দেওয়া তথ্যমতে, এই সফরকালে প্রধানমন্ত্রী দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেবেন। এছাড়া সরকারের পানিসম্পদ উন্নয়ন ও সেচ ব্যবস্থার আধুনিকায়নে এই কর্মসূচি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারেজ নির্মাণ নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। পদ্মা ব্যারেজ প্রকল্পটি দ্রুত একনেকে উপস্থাপনের প্রস্তুতি চলছে বলে জানান মন্ত্রী। এছাড়া সরকারের আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 






















