ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সার্ভার রক্ষণাবেক্ষণ: ৫ ঘণ্টা বন্ধ থাকবে বিআরটিএর ফুয়েল পাস নিবন্ধন

সিস্টেমের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর অনলাইন ফুয়েল পাস নিবন্ধন সেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা এই সেবা স্থগিত থাকবে। বিআরটিএ কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সার্ভার ও স্টোরেজ সিস্টেমের মানোন্নয়নের লক্ষ্যে এই নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গ্রাহকদের ভোগান্তি এড়াতে এই সময়ের আগে বা পরে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

অনলাইন কার্যক্রমে সাময়িক এই বিঘ্ন ঘটার জন্য বিআরটিএ কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। রক্ষণাবেক্ষণ কাজ শেষে নির্ধারিত সময়ের পর পুনরায় সব অনলাইন সেবা সচল হবে বলে নিশ্চিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন: বকশীগঞ্জে মানববন্ধন, স্থায়ী সমাধানের দাবি

সার্ভার রক্ষণাবেক্ষণ: ৫ ঘণ্টা বন্ধ থাকবে বিআরটিএর ফুয়েল পাস নিবন্ধন

আপডেট সময় : ০৩:৪২:২২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬