ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

নেত্রকোনায় ১১ বছরের শিশুর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় আসকের গভীর উদ্বেগ: ন্যায়বিচার ও নিরাপত্তার দাবি

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি মনে করে, এই ঘটনা কেবল একটি অপরাধ নয়, বরং এটি দেশের শিশু সুরক্ষা ব্যবস্থা ও সামাজিক দায়বদ্ধতার একটি করুণ চিত্র।

এক বিবৃতিতে আসক জানায়, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার হলেও ভুক্তভোগীর পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি যে চিকিৎসক শিশুটির শারীরিক অবস্থা নিশ্চিত করেছেন, তাকেও হয়রানি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ধরনের কর্মকাণ্ড বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

বিবৃতিতে আরও বলা হয়, শিশুটির বর্তমান শারীরিক ও মানসিক অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তার জন্য বিশেষায়িত চিকিৎসা, নিবিড় পর্যবেক্ষণ এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ পুনর্বাসন নিশ্চিত করা জরুরি। জাতিসংঘ শিশু অধিকার সনদ ও জাতীয় শিশু নীতি অনুযায়ী শিশুর সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। আসক এই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের পাশাপাশি ভুক্তভোগী পরিবার ও সংশ্লিষ্ট চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যারাকে ফিরছে সেনাবাহিনী: জুনের মধ্যে মাঠপর্যায় থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত

নেত্রকোনায় ১১ বছরের শিশুর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় আসকের গভীর উদ্বেগ: ন্যায়বিচার ও নিরাপত্তার দাবি

আপডেট সময় : ০৩:৩৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬