ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার পর দেশে এসেছে অপরিশোধিত তেল, চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি

ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার দুই মাস পর অবশেষে বিকল্প পথে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’ চট্টগ্রামে পৌঁছেছে। বুধবার (৬ মে) দুপুরে জাহাজটি তেল নিয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে। বন্দরের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ছোট জাহাজে করে তেল খালাস প্রক্রিয়া শুরু হবে এবং আগামী দুই-এক দিনের মধ্যেই দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন পুনরায় চালু হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, ‘এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে আজ দুপুর ১২টায় চট্টগ্রামে এসেছে ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’। আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুত তেল খালাস প্রক্রিয়া শুরু হবে।’ ইস্টার্ন রিফাইনারি কারখানার সূত্রমতে, সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এই অপরিশোধিত তেল নিয়ে গত ২১ এপ্রিল বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছিল জাহাজটি। তেলের এই চালানটি কাঁচামালের অভাবে বন্ধ হয়ে যাওয়া সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিকে আবার উৎপাদনে ফিরিয়ে আনবে। যুদ্ধ শুরুর প্রায় দুই মাস পর হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প পথে লোহিত সাগর দিয়ে এই তেলের চালান আমদানি করা হয়েছে।

ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মোস্তাফিজুর রহমান বলেন, ‘সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়া জাহাজটি বুধবার কুতুবদিয়ায় পৌঁছেছে। এই জাহাজ হরমুজ প্রণালি দিয়ে নয়; লোহিত সাগর উপকূল হয়ে বাংলাদেশে এসেছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে আরেকটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল লোড করার শিডিউল আছে।’ ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (অপারেশনস) মুহাম্মদ মামুনুর রশীদ খান আরও জানান, ‘সব কিছু ঠিক থাকলে আগামী দুই-এক দিনের মধ্যে ইস্টার্ন রিফাইনারি উৎপাদনে ফিরবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে বছরে ৭০ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে, যার মধ্যে ২০ শতাংশ পরিশোধন হয় চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। ইস্টার্ন রিফাইনারি সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করা হয়েছিল এবং হরমুজ প্রণালি বন্ধ থাকায় এরপর অপরিশোধিত তেলের কোনো জাহাজ দেশে আসেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন: বকশীগঞ্জে মানববন্ধন, স্থায়ী সমাধানের দাবি

দীর্ঘ প্রতীক্ষার পর দেশে এসেছে অপরিশোধিত তেল, চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি

আপডেট সময় : ০৩:৩৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬