ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

ব্যবসায়ী হত্যায় সাবেক এমপি আব্দুর রউফকে গ্রেফতার দেখানোর নির্দেশ আদালতের

জুলাই আন্দোলনের সময় ঢাকার নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রউফকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এই আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার গত ৩০ এপ্রিল আব্দুর রউফকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছিলেন। আসামির উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য করা হয়েছিল। এদিন শুনানিকালে আব্দুর রউফকে আদালতে হাজির করা হলে, আদালত তাঁকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে আব্দুর রউফকে র‌্যাব গ্রেফতার করেছিল এবং তারপর থেকে তিনি কারাগারে রয়েছেন। মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে নিউ মার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তাঁর শ্যালক আব্দুর রব নিউ মার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন, যেখানে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানালো মিশর

ব্যবসায়ী হত্যায় সাবেক এমপি আব্দুর রউফকে গ্রেফতার দেখানোর নির্দেশ আদালতের

আপডেট সময় : ০৩:৩৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬