ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনেই মিলবে সীমান্ত কাঁটাতারের জমি

পশ্চিমবঙ্গে সরকার গঠনের মাত্র দেড় মাসের মধ্যেই বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। বিজেপি নেতাদের দাবি, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ শূন্যে নামিয়ে আনতেই এই দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

দীর্ঘ এক দশক ধরে পশ্চিমবঙ্গের শাসনক্ষমতা দখলের লড়াই শেষে বিজেপি সেখানে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের আভাস দিচ্ছে। এর আগে তৃণমূল কংগ্রেস সরকারের বিরোধিতার কারণে সীমান্তে বিএসএফের কর্মপরিধি বাড়ানো এবং বেড়া নির্মাণের কাজ থমকে ছিল। ২০২১ সালে কেন্দ্রীয় সরকার বিএসএফের আওতা ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার প্রস্তাব দিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তা প্রত্যাখ্যান করেছিল। এছাড়া সিএএ এবং এনআরসি নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েনও ছিল তুঙ্গে।

বিশ্লেষকদের মতে, বিজেপি ক্ষমতায় এলে সীমান্ত কেন্দ্রিক এই জটিলতাগুলো দ্রুত নিরসন হবে। বিএসএফ ও পুলিশের সমন্বিত অভিযান জোরদারের পাশাপাশি কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের চিকিৎসা কেন্দ্র প্রস্তাব প্রত্যাখ্যান: ঢাবি প্রশাসন ও ডাকসুর পাল্টাপাল্টি দোষারোপ

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনেই মিলবে সীমান্ত কাঁটাতারের জমি

আপডেট সময় : ১২:৫৪:১১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬