ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ইরাকে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরানের ৬ শতাধিক হামলার তথ্য প্রকাশ

ইরাকে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ও কূটনৈতিক স্থাপনায় ইরান এ পর্যন্ত ৬০০টিরও বেশি হামলা চালিয়েছে বলে দাবি করেছে সংবাদমাধ্যম সিএনএন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে যে, বাগদাদে অবস্থিত দূতাবাস, ইরবিলের কনস্যুলেট এবং বিভিন্ন সাপোর্ট সেন্টারে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

এদিকে, বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে নতুন করে সতর্কবার্তা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে, ইরান-সমর্থিত স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন নাগরিক ও স্থাপনার ওপর বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরাক সরকারকে এসব মিলিশিয়া গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির নেতৃত্ব ও প্রজ্ঞা প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে: শাহবাজ শরিফ

ইরাকে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরানের ৬ শতাধিক হামলার তথ্য প্রকাশ

আপডেট সময় : ১২:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬