ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বর্তমানে বেইজিং সফরে রয়েছেন এবং সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাথে একটি উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ছাড়াও বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, আরাঘচির এই সফরটি অত্যন্ত গুরুত্ববহ। চীন সফরের মাত্র এক সপ্তাহ আগে তিনি মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। পরপর দুটি শক্তিশালী দেশের সাথে এই বৈঠক মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফরের আগে ইরানের এই তৎপরতা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 





















