ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

মার্কিন যুদ্ধজাহাজে ইরানি হামলার দাবি নাকচ করল পেন্টাগন

হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার যে দাবি ইরান করেছে, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, মার্কিন কোনো জাহাজে হামলার ঘটনা ঘটেনি এবং ইরানের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারা জানায়, মার্কিন নৌবাহিনী বর্তমানে ওই অঞ্চলে তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়নি।

এর আগে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ দাবি করেছিল, সতর্কবার্তা উপেক্ষা করায় হরমুজ প্রণালিতে একটি মার্কিন যুদ্ধজাহাজে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা মার্কিন জাহাজটিকে সফলভাবে রুখে দিতে সক্ষম হয়েছে। তবে ওয়াশিংটন এই দাবিকে নাকচ করে দিয়ে বলেছে, তাদের বাহিনী ‘প্রজেক্ট ফ্রিডম’-এর আওতায় ওই অঞ্চলে নৌ অবরোধ কার্যকর রাখতে কাজ করে যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের জলসীমায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির নেতৃত্ব ও প্রজ্ঞা প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে: শাহবাজ শরিফ

মার্কিন যুদ্ধজাহাজে ইরানি হামলার দাবি নাকচ করল পেন্টাগন

আপডেট সময় : ০৭:১৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬