ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ভোট গণনাকেন্দ্রে মমতা ও শুভেন্দুর মোবাইল ফোন কেড়ে নিল নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে নজিরবিহীন কড়াকড়ি আরোপ করেছে ভারতের নির্বাচন কমিশন। ভোট গণনাকেন্দ্রে প্রবেশের সময় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের নিয়ম অনুযায়ী, গণনাকেন্দ্রের ভেতরে কোনো ধরনের মোবাইল ফোন ব্যবহারের অনুমতি নেই। সেই বিধান মেনেই প্রভাবশালী এই দুই নেতার ফোন সাময়িকভাবে নিজেদের হেফাজতে নিয়েছে কমিশন।

সাখাওয়াত মেমোরিয়াল গণনাকেন্দ্রে এই নির্দেশ কার্যকর করা হয়। এদিকে একই কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হলে তাকেও বাধার মুখে পড়তে হয়। কমিশনের নির্দেশে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে টানটান উত্তেজনার মধ্য দিয়ে ভোট গণনা চলছে। প্রাথমিক প্রবণতায় বেশ কিছু আসনে বিজেপি এগিয়ে থাকার খবরে গেরুয়া শিবিরে উৎসবের আমেজ দেখা গেছে। তবে তৃণমূলের দীর্ঘদিনের এই দুর্গে বিজেপির শক্ত অবস্থানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন স্থান থেকে বিক্ষিপ্ত সহিংসতার খবরও পাওয়া যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির নেতৃত্ব ও প্রজ্ঞা প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে: শাহবাজ শরিফ

ভোট গণনাকেন্দ্রে মমতা ও শুভেন্দুর মোবাইল ফোন কেড়ে নিল নির্বাচন কমিশন

আপডেট সময় : ০৭:১৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬