কলকাতা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটগণনা কেন্দ্রকে ঘিরে সোমবার দুপুরে চরম উত্তেজনা সৃষ্টি হয়। সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনাকেন্দ্রের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি পৌঁছালে বিজেপি কর্মী-সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তাদের ‘চোর-চোর’ স্লোগান দিতে দেখা যায়, যার ফলে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
এর আগে গণনাকেন্দ্রের বাইরে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এদিকে, ভোটগণনার হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে মুখ্যমন্ত্রী তার দলীয় কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করার কথা বলেছেন।
রিপোর্টারের নাম 





















