জ্বালানি তেল ও এলপিজির পর এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড় শুরু হয়েছে। পাইকারি দামের সঙ্গে সমন্বয় করে খুচরা পর্যায়ে মূল্য বৃদ্ধির আবেদন জমা দিয়েছে নর্দান ইলেক্ট্রিসিটি কোম্পানি (নেসকো) এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এসব প্রস্তাবের ওপর ভিত্তি করে শীঘ্রই গণশুনানির তারিখ নির্ধারণ করবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পিডিবি প্রতি ইউনিট বিদ্যুতের বাল্ক মূল্য ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে। মূলত বিদ্যুৎ খাতে ক্রমবর্ধমান ভর্তুকির চাপ কমাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ১২ টাকা ৫০ পয়সা খরচ হলেও তা বাল্ক পর্যায়ে ৭ টাকায় বিক্রি করা হচ্ছে, যার ফলে বিশাল অংকের লোকসান গুনতে হচ্ছে সরকারকে। গত অর্থবছরে এই খাতে ৪০ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হলেও চলতি বছরে তা ৬০ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























