টানা কয়েক দিনের বৃষ্টি আর মেঘলা আকাশ শেষে সুনামগঞ্জের হাওরাঞ্চলে দেখা মিলেছে কাঙ্ক্ষিত রোদের। আবহাওয়ার এই পরিবর্তনে স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে। ভেজা ধান শুকাতে এখন ব্যস্ত সময় পার করছেন হাওরপাড়ের নারী-পুরুষ। সিলেট-সুনামগঞ্জ সড়কের ওপর এবং বাড়ির আঙিনায় ধান বিছিয়ে শুকানোর ধুম পড়েছে চারদিকে।
হাওরের কৃষকরা জানিয়েছেন, দীর্ঘদিনের বৃষ্টিতে অনেক ধান পচে গেছে এবং ধানের রং নষ্ট হয়ে গেছে। তবে বর্তমান রোদ অব্যাহত থাকলে অন্তত ঘরের খোরাকি আর দেনা মেটানোর মতো কিছু ধান রক্ষা করা সম্ভব হবে। এখনো অনেক জমি পানির নিচে থাকায় ফসলহানির শঙ্কা পুরোপুরি কাটেনি।
কৃষি বিভাগের তথ্যমতে, সুনামগঞ্জে এবার ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যার বড় একটি অংশ ইতোমধ্যে কাটা শেষ হয়েছে। তবে বন্যার শঙ্কা ও বৃষ্টির কারণে প্রায় ২০ হাজার হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আবহাওয়া এখনো পুরোপুরি স্থিতিশীল নয়, তাই বাঁধ রক্ষায় এবং দ্রুত ধান কাটতে কৃষকদের সতর্ক রাখা হচ্ছে।
রিপোর্টারের নাম 























