ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে তেহরান

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা একটি নতুন শান্তি প্রস্তাব নিয়ে কাজ করছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতায় এই প্রস্তাবটি তাদের কাছে পৌঁছেছে এবং বর্তমানে তা উচ্চপর্যায়ে পর্যালোচনা করা হচ্ছে। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এখনই বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করতে রাজি হয়নি তেহরান।

এক সংবাদ সম্মেলনে মুখপাত্র বাঘাই অভিযোগ করেন, ওয়াশিংটন প্রায়শই অতিরঞ্জিত ও অযৌক্তিক দাবি উত্থাপন করে, যা আলোচনার পরিবেশকে জটিল করে তোলে। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গণমাধ্যমে আসা বিভিন্ন প্রতিবেদনকে তিনি নিছক অনুমান বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমানে ইরানের মূল অগ্রাধিকার হলো চলমান যুদ্ধ বন্ধ করা; পারমাণবিক নীতি বা ভবিষ্যৎ কৌশল নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির নেতৃত্ব ও প্রজ্ঞা প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে: শাহবাজ শরিফ

যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে তেহরান

আপডেট সময় : ০৪:৫৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬