ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয় বিজেপির, মমতার বাসভবনের সামনে কেন্দ্রীয় বাহিনী

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দেড় দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে এক ঐতিহাসিক জয়ের পথে এগিয়ে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ম্যাজিক ফিগার অতিক্রম করে ১৯২টি আসনে এগিয়ে রয়েছে, যেখানে শাসকদল তৃণমূল কংগ্রেস ৯৭টি আসনে সীমাবদ্ধ। এই অভাবনীয় ফলাফলের পর রাজ্যজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

নির্বাচনী ফলাফলের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে হিন্দু ভোট ব্যাংক একীভূত হওয়া এবং সংখ্যালঘু সম্প্রদায়ের একটি অংশের মোহভঙ্গ তৃণমূলের ভরাডুবির প্রধান কারণ। ওবিসি সংরক্ষণ ও ওয়াক্‌ফ সম্পত্তি সংক্রান্ত বিতর্কিত ইস্যুগুলোও শাসকদলের বিপক্ষে কাজ করেছে, যা বিজেপির জন্য বড় ব্যবধানে জয়ের পথ প্রশস্ত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির নেতৃত্ব ও প্রজ্ঞা প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে: শাহবাজ শরিফ

পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয় বিজেপির, মমতার বাসভবনের সামনে কেন্দ্রীয় বাহিনী

আপডেট সময় : ০৪:৫৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬