স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন যে, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচিত সংসদ সদস্যরা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে নির্বাচিত নারী সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে যারা নির্বাচিত হয়েছেন, তাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। একইসঙ্গে খালেদা জিয়ার মাজারেও শ্রদ্ধা জানানো হয়। তিনি আশা প্রকাশ করেন যে, সংরক্ষিত নারী আসনের এমপিরা যথাযথ দায়িত্ব পালন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন সংসদের সরকার দলীয় হুইপ নূরুল ইসলাম মনিসহ বিএনপি থেকে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের এমপিরা।
রিপোর্টারের নাম 



















