ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

‘শাপলার শহীদগাঁথা’ অনুষ্ঠান সফলের আহ্বান মামুনুল হকের

আগামী ৮ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত হত্যাকান্ড স্মরণে ‘শাপলার শহীদগাঁথা: ৫ মে’র গণহত্যা: স্মরণ ও মূল্যায়ন’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে শাপলা স্মৃতি সংসদ। জাতীয় জাদুঘরে অনুষ্ঠিতব্য এই কর্মসূচিকে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্মৃতি সংসদের চেয়ারম্যান ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, ৮ মে অনুষ্ঠিতব্য ‘শাপলা শহীদগাঁথা’ অনুষ্ঠান সফলের লক্ষ্যে গত রোববার শাপলা স্মৃতি সংসদের নির্বাহী পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক এতে সভাপতিত্ব করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদ সদস্য মাওলানা আতাউল্লাহ আমীন, নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী ও মাওলানা এহসানুল হক, সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির হুসাইন, মাওলানা আরিফুর রহমান, মাওলানা হাবীবুল্লাহ সিরাজ, ফাতীহ মোহাম্মদ সুলাইমান, মাহমুদুল হাসান সাগর, আশরাফুল ইসলাম সাদ, শাহরিয়ার আলম, ইমাম হুসাইন ইলাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠকে ‘শাপলা স্মৃতি প্রতিযোগিতা-২০২৬’-এ অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুকরিয়া জ্ঞাপন করা হয়। সভাপতির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, শাপলার শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই স্মৃতিকে ধারণ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৈঠকে বক্তারা শাপলার শহীদদের স্মৃতি সংরক্ষণ, ইতিহাসের যথাযথ উপস্থাপন এবং জাতীয় চেতনা জাগ্রত করার লক্ষ্যে গৃহীত কর্মসূচিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল ও ন্যায়বিচারের দাবি

‘শাপলার শহীদগাঁথা’ অনুষ্ঠান সফলের আহ্বান মামুনুল হকের

আপডেট সময় : ০৪:৪৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬