ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

অভ্যুত্থান ও গুপ্তহত্যার আশঙ্কায় পুতিনের নিরাপত্তা জোরদার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমানে প্রবল ক্যু ও গুপ্তহত্যার আশঙ্কায় রয়েছেন বলে একটি ইউরোপীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে। সিএনএনের হাতে আসা ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ক্রেমলিন প্রেসিডেন্টের নিরাপত্তা বলয় নজিরবিহীনভাবে বৃদ্ধি করেছে। এমনকি তার ব্যক্তিগত কর্মীদের ওপরও কঠোর নজরদারি চালানো হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রেসিডেন্টের রাঁধুনি, দেহরক্ষী এবং ফটোগ্রাফারদের জন্য গণপরিবহন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পুতিনের সঙ্গে দেখা করতে আসা দর্শনার্থীদের এখন থেকে দুই স্তরের কঠোর তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে। এছাড়া তার ঘনিষ্ঠদের জন্য ইন্টারনেট সংযোগবিহীন বিশেষ ফোন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। গত ডিসেম্বরে এক শীর্ষ সামরিক কর্মকর্তার হত্যাকাণ্ডের পর থেকেই পুতিনের নিরাপত্তায় এই বাড়তি কড়াকড়ি শুরু হয়।

গোয়েন্দা তথ্যানুযায়ী, পুতিন বর্তমানে তার নিয়মিত যাতায়াতের স্থানগুলো সীমিত করে ফেলেছেন এবং অধিকাংশ সময় সুরক্ষিত বাঙ্কারে কাটাচ্ছেন। ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক প্রভাব এবং রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটির অভিজাত মহলের মধ্যেও পুতিনবিরোধী অসন্তোষ দানা বাঁধতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ড্রোন হামলার মাধ্যমে সম্ভাব্য হামলার ঝুঁকি নিয়ে ক্রেমলিন চরম উদ্বিগ্ন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির নেতৃত্ব ও প্রজ্ঞা প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে: শাহবাজ শরিফ

অভ্যুত্থান ও গুপ্তহত্যার আশঙ্কায় পুতিনের নিরাপত্তা জোরদার

আপডেট সময় : ০৩:৪০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬