ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের আভাস: কঠিন চ্যালেঞ্জের মুখে মমতা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রাথমিক ভোটগণনায় বড় ধরনের রাজনৈতিক রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে রাজ্যের ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবার অভাবনীয় পরাজয়ের মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ৭১ বছর বয়সী এই লড়াকু নেত্রীর জন্য এবারের নির্বাচনকে তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে কঠিন পরীক্ষা হিসেবে অভিহিত করছেন বিশ্লেষকরা।

২০১১ সালে কয়েক দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসা মমতার তৃণমূল এবার বিজেপির সুসংগঠিত এবং আক্রমণাত্মক প্রচারণার মুখে পড়েছে। বিশেষ করে ভবানীপুর আসনে মমতার সঙ্গে বিজেপির হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। দুর্নীতি ও সহিংসতার অভিযোগে বিদ্ধ তৃণমূলের বিরুদ্ধে জনরোষ এবারের নির্বাচনে বড় প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। এই প্রবণতা বজায় থাকলে পশ্চিমবঙ্গে একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির নেতৃত্ব ও প্রজ্ঞা প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে: শাহবাজ শরিফ

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের আভাস: কঠিন চ্যালেঞ্জের মুখে মমতা

আপডেট সময় : ০২:৩২:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬