ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

চরফ্যাশনের সৌদি হাসপাতাল রাজস্ব খাতে নেওয়ার দাবি, এমপির আবেদন

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় অবস্থিত ২০ শয্যার সৌদি হাসপাতালটিকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম। দুর্গম এলাকার লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে গত ৩০ এপ্রিল তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি আবেদন জমা দিয়েছেন।

জানা গেছে, ১৯৯৮ সালে সৌদি সরকারের অর্থায়নে নির্মিত এই হাসপাতালটিতে আধুনিক ভবন ও প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও দীর্ঘ ২৬ বছরেও তা পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। দক্ষ জনবল ও পর্যাপ্ত ওষুধের অভাবে চিকিৎসা কার্যক্রম কার্যত স্থবির হয়ে আছে। ফলে স্থানীয় বাসিন্দাদের জরুরি চিকিৎসার জন্য প্রায় ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা সদরে যেতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর প্রত্যাশা, হাসপাতালটি রাজস্ব খাতে স্থানান্তরিত হলে অত্র অঞ্চলের অবহেলিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত হবে এবং জনবল সংকটের অবসান ঘটবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পাঠ্যপুস্তকের মান নিয়ে প্রশ্ন: মুখস্থনির্ভরতা থেকে মুক্তি মিলবে কবে?

চরফ্যাশনের সৌদি হাসপাতাল রাজস্ব খাতে নেওয়ার দাবি, এমপির আবেদন

আপডেট সময় : ০১:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬