ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ফুলছড়িতে নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদ বিধৌত চরাঞ্চলে নারী শিক্ষা প্রসারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে উড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে পিছিয়ে পড়া ১৬ জন নারী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

রোববার স্থানীয় উন্নয়ন কর্মসূচির আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। তিনি শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দিয়ে তাদের শিক্ষার পথে এগিয়ে যাওয়ার উৎসাহ জোগান। এ সময় উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন বৃক্ষরোপণ ও মতবিনিময় সভায়

ফুলছড়িতে নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

আপডেট সময় : ১০:২১:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬