দেশের মোট ধান উৎপাদনের প্রায় ২০ শতাংশ জোগান দেয় হাওর অঞ্চল। তবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও ফসলরক্ষা বাঁধে অনিয়মের কারণে হাওরের বিশাল এলাকা তলিয়ে যাওয়ায় জাতীয় খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। পরিবেশবাদী ও হাওর উন্নয়ন সংশ্লিষ্ট সংগঠনগুলোর দাবি, এটি কেবল স্থানীয় সমস্যা নয়, বরং একটি জাতীয় সংকটে রূপ নিয়েছে।
তথ্যমতে, টানা বৃষ্টিপাত ও বাঁধ ভাঙার ফলে অন্তত ৭৫ হাজার হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে এবং শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৮০০ হেক্টর জমি। কৃষকরা এখন চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে কৃষকদের জীবিকা, ঋণ পরিশোধ এবং সামাজিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া গবাদিপশুর খাদ্য সংকটের কারণে কৃষকরা বাধ্য হয়ে কম দামে গবাদিপশু বিক্রি করে দিচ্ছেন, যা এই অঞ্চলের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে।
রিপোর্টারের নাম 
























